০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমিগ্রেশনে আটকে গেলেন ইকবাল সোবহান চৌধুরী

রিপোর্টার
  • সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৩ ভিউ

ওমরাহ হজ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে । বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি বলেছেন, বুধবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দায় যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়।তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামী। তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টেড ছিল। এ কারণে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইমিগ্রেশনে আটকে গেলেন ইকবাল সোবহান চৌধুরী

সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬