সুনামগঞ্জঃ দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
- সময় : ০৬:৫৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ৬০ ভিউ
শিমন চৌধুরীঃ সুনামগঞ্জ শহরে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান ওরফে বিল্লাল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে ও থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পিপিএম নির্দেশে এসআই আবু হানিফ সঙ্গীও ফোর্স সহ পৌরসভার বিলপাড়স্থ একটি বাসা থেকে ১৬ এপ্রিল রাত অনুমান ১০ টায় আসামি বিল্লালকে গ্রেফতার করেন।
জানাযায়, কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ধর্ষক বিল্লাল পৌরসভার ষোলঘর এলাকা থেকে ভিকটিম অরুণীকে অপহরন করে শহরের একটি ভাড়া বাসায় নিয়ে আটক রাখে। গোপনসূূত্রের ভিত্তিতে খবর পেয়ে মহিলা পুলিশ সহ থানার এসআই আবু হানিফ অভিযান পরিচালনা করে ভিকটিম তরুনীকে উদ্ধার ও আসামীকে আটক করেন। উদ্ধারের সময় ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ধর্ষিতার পিতার অভিযোগ আমলে নিয়ে সুনামগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানাগেছে।




















