০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

রিপোর্টার
  • সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ১০ ভিউ

 জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নুর জামাল (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তোফাজ্জল হোসেন (২২) একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাগনার হাওরের করতোলা নামক স্থানে হ্যান্ড ট্রলিতে ধান তোলার সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে নিহত নুর জামারের মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামের আমির আলীর ছেলে। আহত তোফাজ্জল হোসেন একই গ্রামের জালাল মিয়ার ছেলে এবং তিনি নিহতের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে কাটা ধান ট্রলিতে তোলার সময় আকস্মিক বজ্রপাত হলে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত তোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী। অপরদিকে একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চাঁন্দবাড়ি গ্রামের স্কুল মাঠে বজ্রপাতে দুইটি গাভীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আকস্মিক বজ্রপাতের সময় বাবুল মিয়া ও রুকুল মিয়ার গাভী দুটি স্কুল মাঠে  ঘাস খাওয়ার জন্য অবস্থান করেছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গাভী দুটি মারা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬