হাম রুবেলার টিকা: সুনামগঞ্জে টার্গেট ৩ লাখ ৩৫ হাজার শিশু
- সময় : ০৮:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৪ ভিউ
সোমবার থেকে ২০ দিনের টার্গেট নিয়ে শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান কর্মসূচী। দেশের হামের প্রাদুর্ভাবের বিশেষ পরিস্থিতে শিশু মৃত্যু হ্রাসকল্পে এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে পর্যায়ক্রমে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার ৩ লাখ ৩৫ হাজার শিশুকে হাম রুবেল টিকা প্রদান করা হবে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরী টিকাদান কর্মসূচি ক্যাম্প উপলক্ষে অনুষ্ঠিত প্রেসকনফারেন্স এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জেে সিভিল সার্জন ডা. মো. জসীম উদ্দিন।
এসময় সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে সিভিল সার্জন জানান, হামরুবেলা একটি ভাইরাস জনিত রোগ। সম্প্রতি বাংলাদেশের এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত হামের সন্দেহজনক রোগীর সংখ্যা ৩২১ জন, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ জন। সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে। সারাদেশের মতো সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার ৩ লাখ ৩৫ হাজার শিশুকে হামের টিকা প্রদান করা হবে। জেলার সকল ইপিআই কেন্দ্র এই টিকা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন শিশুরা। ইতোপূর্বে যেসকল শিশু টিকা গ্রহন করেছেন তারাও বাড়তি রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য টিকা গ্রহন করতে পারবেন তবে যে শিশুরা টিকা গ্রহনের সমসীমা ২৮ দিন পার হয়নি তাদের টিকা দান থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট বা অসুস্থ থাকা অবস্থায় টিকা গ্রহণ করা যাবে না তবে অসুস্থতা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে এই টিকা গ্রহণ করা যাবে। হামরুবেলা টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকরী। এটি ব্যবহারে কোনো ক্ষতি নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালসহ ইউনিসেফের প্রতিনিধিগণ।-শহীদনুর




















