সাহসি সংবাদ কারিগর
- সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ৭ ভিউ
উন্নয়ন বঞ্চিত মানুষের মুখপত্র ‘সুনামগঞ্জ বার্তা’র সংবাদকর্মী জাকির হোসেন ও শিমন চৌধুরী। হাওড় বেষ্টিত অঞ্চল সুনামগঞ্জ জেলার গণমানুষের সুখ-দুঃখ, জীবনযাত্রার খবর এবং খবরের পিছনের খবর তুলে আনার দায়িত্ব নিয়েছেন। সততা ও নিষ্টার সাথে কাজ করে যেতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
তাদের অক্লান্ত পরিশ্রমে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুনামগঞ্জের আপামর জনসাধারনের আস্থার প্রতীক হয়ে উঠুক ‘সুনামগঞ্জ বার্তা’। বার্তা সম্পাদক জাকির হোসেন ও জেলা প্রতিনিধি শিমন চৌধুরী সফলতা কামনা করি। নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব এবং সাহসি সাংবাদিকতায় যেমন তারা প্রতিশ্রুতিবদ্ধ তেমনি দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। সুনামগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরে ইতিমধ্যে সুনামগঞ্জ বার্তা জনপ্রিয় হওয়ার সাথে অতীত গৌরব ফিরে পাচ্ছে। আপনাদের হাত ধরে ‘সুনামগঞ্জ বার্তা’ আরও বহুদূর এগিয়ে যাক—এই প্রত্যাশা। স,সু বার্তা।









