গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সং র্ঘষ, প্রাণগেল বৃদ্ধ
- সময় : ০৯:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ২ ভিউ
দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে জহুর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (০১ মে) দুপুরে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জহুর উদ্দিন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের দেলোয়ার নগর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন তার গরু দিয়ে জহুর উদ্দিনের ধানক্ষেতের ফসল খাওয়ায়। এ নিয়ে জহুর উদ্দিন প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে বেলাল ঘটনাস্থল ত্যাগ করে।
পরে জহুর উদ্দিন নিজ বাড়িতে রওনা দেন। পথিমধ্যে বেলালের বাড়ির পাশে পৌঁছামাত্র বেলাল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (জহুর উদ্দিন) মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।












