সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৯
- সময় : ১২:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ২৫ ভিউ
সিলেটের কোতোয়ালী মডেল থানপুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে ২৯ জনকে আটক বা গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘন্টায় এ সাফল্য বলে উল্লেখ করেছে তারা। তাদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, মাদক সেবী, নিয়মিত মামলার আসামী ও সন্দেহভাজন এবং হকার। শুক্রবার (৮ মে) এসব তথ্য জানায়, সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। শাহজালাল (র.) এর মাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির নাম মো. রিয়াজ উদ্দিন (৪৫)। এছাড়া মাজার এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় আটক করা হয়েছে আরও ১৫ জন মদকসেবীকে। তারা হলেন, মো. জহিরুল ইসলাম (২৭), শুভপাল (৩৪), রিমন আহমদ (২৭), মো. সাদেকুল ইসলাম (২২), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. মিল্টন মাহমুদ (২৮), মো. আহসানুজ্জামান চৌধুরী (৩৪), মো. ফখরুল আলম সোহাগ (৩০), মো. মামুন মিয়া (৩০), আব্দুল্লাহ (২০), অমিয় দাস (২২), রুহান রহমান শুভ (২৪), তায়েফ (২১), মো. মশুক্কুর আলী (৩৭), লায়েক মিয়া (৩৫)। নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃত ৩জন হলেন, আল আমিন (১৮), মো. রুমেল মিয়া (২৬), মোহাম্মদ আরিফ হোসেন (৩০)। বিভিন্ন মামলায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে, ছুটন মিয়া (৪৫), মুন্সি সোহান (৪২), সালমা বেগম (২৫), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. হোসেন আলী (৪৩), মো. ফারুক মিয়া (২৫), আবজল খান (২৮)। এসময় আইন অমান্য করে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে ৩জনকে।
তারা হলেন, মতিউর রহমান (৩০), মো. ফারুক মিয়া (৫০) ও মারুফ (১৮)। এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম। তবে আটক বা গ্রেপ্তারকৃতদের পিতার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা তার প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।



















