০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় এক দিনেই নিহত ৪০
রিপোর্টার
- সময় : ১০:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ২৪ ভিউ
যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছে। এ সময় এলাকাটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে আইডিএফ। শনিবার (৯ মে) স্থানীয় সময় এ হামলা করা হয় বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর ২০ টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠিটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে আইডিএফকে লক্ষ্য করে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের দুই দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন দফা এ আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মে ।


















