০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেকোরেটর্স, সাউন্ড ও ইভেন্ট মালিক কল্যাণ সমিতির সভা অনুষ্টিত
রিপোর্টার
- সময় : ১১:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ২৬ ভিউ
গত কাল ১১ মে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলা’র ডেকোরেটর্স, সাউন্ড, ইভেন্ট মালিক কল্যাণ সমিতির উদ্যেগে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সুদৃঢ় করতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে অতিথিবৃন্দ সহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন৷ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ডেকোরেটর্স, সাউন্ড, ইভেন্ট মালিক সমিতির সভাপতি সুবীর এষ শুভ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ডেকোরেটর্স মালিক সমিতির সভাপতি জনাব, মো: আব্দুর জব্বার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ডেকোরেটর্স মালিক সমিতির সাধারন সম্পাদক, জনাব, মো: আতাউর রহমান ইকবাল।


















