১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুর যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার

রিপোর্টার
  • সময় : ১০:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ২২ ভিউ

শিমন চৌধুরী-তাহিরপুর উপজেলার বাঁদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে সালাহ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন যাদুকাটা নদীতে মৃত দেহ ভাসতে দেখা যায়। মৃত ব্যক্তি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা মৃত আলী আকবর এর ছেলে বলে জানা যায়। মৃত সালাহ উদ্দিন দীর্ঘদিন থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রা্মের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে বসবাস আসছিলেন।

জানা যায়,মৃত সালাহ উদ্দিন পেশায় একজন দিন মজুর। প্রতিদিনের মতো গত সোমবার তিনি নিজের ও অন্যের গরু মাঠে চড়াতে গিয়ে আর বাড়ী ফিরে আসেননি। নিখোঁজ হবার পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করলেও তাকে আর পাওয়া যায়নি। আজ বুধবার ১৩ মে সকাল ৯ টার দিকে গ্রামবাসী যাদুকাটা নদীতে তার মৃতদেহ ভাসতে দেখেন।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানাযায়,পূর্বে একেই ভাবে গ্রামের অন্য একব্যক্তি নিখোঁজ হয় ও পরে এই যাদুকাটা নদীতে তার লাশ পাওয়া যায়। সালাউদ্দিনের মৃত্যু স্বাভাবিক না হত্যাকান্ড এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অনেকে ধারনা করছেন কোনো কারনে হয়তো তাকে হত্যা করে কেউ মৃত দেহ যাদুকাটা নদীতে ফেলে দিতে পারে। বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান এটা স্বাবাভিক মৃত্যু না হত্যা তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তাহিরপুর যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার

সময় : ১০:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬