০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থী বিক্ষোভ

রিপোর্টার
  • সময় : ০২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ৪ ভিউ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার শিক্ষকদের একাডেমিক ভবনে তালাবদ্ধ রেখে দিনভর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে| হাসপাতাল চালু ও মেডিকেল কলেজে শিক্ষকের শূণ্য পদ পূরণের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ১১ তম দিনে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে এই কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা| এর আগে সকালে মেডিকেল কলেজের নোটিশ বোর্ড ও বিশ^ বিদ্যালয়ের ফেইজে ¯^াস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের সভার কার্যবিবরণি প্রচার হলে শিক্ষার্থীররা আরও বিক্ষুব্ধ হয়| শিক্ষার্থীদের পক্ষ থেকে এটি ‘ফেইক’ দাবি করে ¯^াস্থ্য মন্ত্রীকে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার দাবি জানানো হয়|

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, এর আগেও একইভাবে আমাদের আন্দোলনকে ভিন্নখাতে নেবার জন্য নানাভাবে ধামাচাপা দেবার চেষ্টা হয়েছে| এবারও তাই হচ্ছে| কোন ধরণের বিভ্রান্তিতে নিজেদের যুক্ত না করার জন্য তাদেরকে সমর্থনকারী স্থানীয় জনসাধারণসহ সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থী সংগঠকরা| আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা সাইদুল ইসলাম সাকিব বললেন, অন্যান্য বৃহস্পতিবার হলে শিক্ষকরা কম আসেন| অধ্যক্ষকেও কম দেখা যায়| আজকের বৃহস্পতিবার তারা সবাই এসেছেন| বিভ্রান্ত করে আমাদের ক্লাসে ফেরানোর চেষ্টা চলছিল| এজন্য অধ্যক্ষসহ সকল শিক্ষককে একাডেমিক ভবনের গেটে বাহির থেকে তালা ঝুলিয়ে বিকেল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে|

মেডিকেলের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমদ বললেন, ¯^াস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কলেজের পক্ষ থেকে করা দীর্ঘ ˆবঠকে সকল সমস্যা তুলে ধরা হয়| এসময় শিক্ষার্থীদের প্রায় সকল দাবি যেমন শিক্ষক নিয়োগ দুই দফায় নয়জন প্রদান করা হয়| এক-দুই দিনের মধ্যে হাসপাতালের পরিচালক নিয়োগ এবং ছয় সপ্তাহের মধে হাসপাতালে বহি:বিভাগ এবং অক্টোবর থেকে অন্ত:বিভাগ চালুর ঘোষণা দেওয়া হয়| শিক্ষার্থীদের জন্য আরও একটি বাস দেবারও সিদ্ধান্ত জানানো হয়| কিন্তু শিক্ষার্থীরা এটি মানতে নারাজ| তারা তিন সপ্তাহের মধ্যে আউটডোর এবং ছয় সপ্তাহের মধ্যে ইনডোর চালু চায়| এছাড়া ¯^াস্থ্যমন্ত্রীর কাছ থেকে সরাসরি এসব ‘রোড ম্যাপ’ জানতে চায় তারা| আমাদের অনুরোধ ছিল সবকিছুই প্রশাসনিক নিয়ম কানুনের মধ্যে চলে, তারা এটি শুনতে নারাজ| তারা শিক্ষকদের তালাবদ্ধ রেখে ভালো করে নি বলে মন্তব্য করেন অধ্যক্ষ|

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থী বিক্ষোভ

সময় : ০২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬