জগন্নাথপুরের নাঈম যুক্তরাজ্য ছাত্রলীগের নেতৃত্বে আসার উজ্জল সম্ভাবনা
- সময় : ০৪:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১৩৭ ভিউ
সুনামগঞ্জের জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান সৈয়দ নাঈম। ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ড থেকে এম বিএ ডিগ্রি অর্জন করার পরও বর্তমানে সিটি ইউনিভার্সিটি অব লন্ডনে জে ডি এল বিষয়ে অধ্যায়নরত ছাত্র। তার বড় চাচা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ৭১ সালে রণাঙ্গনের সম্মুখে লড়াই করে যাওয়া এক বীরের নাম সৈয়দ আতাউর রহমান,যিনি আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নের লক্ষে সৈয়দ নাঈম জয়বাংলা আর জয় বঙ্গবন্ধু স্লোগানের উত্তাল ঢেউয়ে এগিয়ে চলার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের পতাকা তলে সমেবেত হয়। বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতি করার সময় এবং নেতৃত্বে থাকার কারনে সৈয়দ নাঈম বিরোধী রাজনীতি প্রতিপক্ষের কূট কৌশলে কারাগারে বন্দী হতে হয়। এই সেই সৈয়দ জিল্লুর রহমান ( নাঈম) যুক্তরাজ্যে এসে ও বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখাকে সুসংগঠিত করার জন্য লড়াই ও সংগ্রাম নিরলস ভাবে করে যাচ্ছে। যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতাদের কাছে নম্র ভদ্র অমায়িক ছাত্রনেতা হিসাবে খ্যাতি অর্জন করেছে।
তার আরেক চাচা সৈয়দ সাদেক আহমেদ যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম নেতা। যুক্তরাজ্য আওয়ামী লীগের একাধিক নেতাদের সাথে কথা বললে তারা জানান আমাদের বিশ্বাস নাঈমদের হাতে যদি যুক্তরাজ্য ছাত্রলীগের নেতৃত্ব আসলে আন্তর্জাতিক অঙ্গনের একটি শক্তিশালী ইউনিট এবং দেশরত্ন শেখ হাসিনার আদর্শের ছাত্রলীগ হিসেবে সুনাম অর্জন করবে।










