০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • সময় : ০২:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১৭ ভিউ

মূল্য তালিকা সেঁটে না রাখার দায়ে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন মার্কেটের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে এগারো হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার রাসেল মিয়া এবং মো. হাবিবুর রহমান মনি। শহরের জেল রোড, জগন্নাথ বাড়ী রোড, কিচেন মার্কেট, পোল্ট্রি মুরগি দোকান এবং গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার রাসেল মিয়া এবং মো. হাবিবুর রহমান মনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের একাধিক মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। দোকানে মূল্য তালিকা না থাকায় ১০টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের নিয়মিত মূল্য তালিকা সেঁটে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১০ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা

সময় : ০২:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬