০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ‘মিরর’এর ডিজিটাল প্রতারণার ফাঁদ

রিপোর্টার
  • সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৩ ভিউ

ঈদ কেনাকাটার ভিড়ে এক অভিনব ডিজিটাল লেনদেনের মাধ্যম নতুন ফাঁদ পেতেছে সুনামগঞ্জের ‘মিরর’ নামক পোশাকের দোকান। ভোক্তাদের ফাঁদে ফেলার এমন অভিযোগে তীব্র জনরোষের মুখে পড়েছে এই প্রতিষ্ঠানটি। সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন মার্কেটের বিপরীতে অবস্থিত এই খুচরা বিক্রয় প্রতিষ্ঠানটি তাদের মনগড়া পণ্য বিনিময় (এক্সচেঞ্জ) নীতির মাধ্যমে বাংলাদেশের বিপণন আইন এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতাদের মতে, দোকানটিতে পণ্য ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে ৭ দিনের মধ্যে পণ্য বিনিময়ের সুবিধা দেওয়া হলেও, দোকানের বিলিং সফটওয়্যারটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যা কেবল বাড়তি মূল্যের (আপওয়ার্ড) সমন্বয় করতে পারে। অর্থাৎ, কোনো ক্রেতা যদি আগের চেয়ে বেশি দামের পণ্য পরিবর্তন করে নেন, তবে সফটওয়্যারটি বাড়তি টাকা গ্রহণ করে। কিন্তু পরিবর্তিত পণ্যের দাম যদি আগের কেনা পণ্যের চেয়ে কম হয়, তবে বাকি টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা ওই সফটওয়্যারে নেই। ফলে ক্রেতারা তাদের বাকি টাকা উসুল করতে বাধ্য হয়ে আরও বাড়তি পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। এই কঠোর ডিজিটাল নীতিটি বর্তমানে সুনামগঞ্জের অন্যতম প্রধান ‘টক অব দ্য টাউন’ বা আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

ভূক্তভোগীদের অভিযোগ, কাপড়ের চড়া দামের সাথে পণ্যের প্রকৃত মানের কোনো মিল নেই। এর ওপর বিষফোঁড়া হিসেবে, দোকানের এই সংকীর্ণ শর্তগুলো ক্যাশ মেমোতে সম্পূর্ণ ইংরেজিতে লেখা থাকে, যা কেবল কেনাকাটা শেষ হওয়ার পরই ক্রেতার হাতে দেওয়া হয়। দোকানের ভেতরে বাংলায় কোনো সতর্কবার্তা বা প্লেকার্ডও ঝুলানো নেই। সাধারণ ক্রেতারা এই নীতি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থাকছেন। ক্ষুব্ধ ক্রেতারা এখন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) এবং স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করার এবং এই ধরণের ডিজিটাল অনিয়মের বিরুদ্ধে ভোক্তা অধিকার রক্ষার জোর দাবি জানিয়েছেন।

মিররের ম্যানেজার তারেক মিয়া বলেন, ‘পণ্য বিনিময় পদ্ধতি শুধু আমাদের এমন নয়। সকল আউটলেট প্রতিষ্ঠানগুলো এমনই। এটি সারা বাংলাদেশে একই। তবে মাঝেমধ্যে গ্রাহকদের সাথে কিছু ভুল বুঝাবুঝি হয়ে যায়। পরবর্তিতে এ জাতীয় সমস্যার নিরসন করা হয়।’ সুনামগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, ‘এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানগুলো যাতে কোনো কারসাজি না করতে পারে সেই লক্ষ্যে আমরা মনিটরিং জোরদার করবো।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জে ‘মিরর’এর ডিজিটাল প্রতারণার ফাঁদ

সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬