অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
- সময় : ০২:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৫৪ ভিউ
সরকার অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নির্মাণ দ্রুত বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যের সুনামগঞ্জ প্রবাসীদের উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সোমবার (২৪ অক্টোবর) এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি, শিল্পপতি ও সমাজসেবী মোহাম্মদ আবুল লেইচ।
সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ ও যুগ্ম সদস্য সচিব মোঃ দিলাওর হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি। সভায় যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার সব উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ ব্যাপকভাবে উপস্থিত হন। তারা অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান— সুবিপ্রবির অনুমোদিত স্থানে দ্রুত ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করতে হবে।
মহাসমাবেশে বক্তব্য রাখেন- যুগ্ম আহ্বায়ক রেজাউল কবির জায়গীরদার রাজা, সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, ড. রোয়াব উদ্দিন, শিল্পপতি ও সমাজসেবী জামাল উদ্দিন মকদ্দুছ, সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, ব্যবসায়ী ও শিক্ষক খায়রুল ইসলাম, কবি ও সাহিত্যিক ইমদাদুন খান, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ শিক্ষক সমিতি ইউকে সভাপতি আবুল হোসেন, সমাজসেবী নজরুল ইসলাম, রাজনীতিবিদ আলাউদ্দিন আহমদ মুক্তা, ট্রাস্টি মজির উদ্দিন, শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদসহ অসংখ্য শিক্ষানুরাগী, প্রবাসী কমিউনিটি নেতা, সাংবাদিক ও সমাজসেবী।























